কবিতা
23 Sep 2026, 09:51 PM
সভ্যতা
লেখক: মোঃ আব্দুল্লাহ আল লোমান
(জামালপুর)
সভ্যতা,
তুই আবার কবে সভ্য হয়ে উঠবি বন্ধু ??
শান্তির নামে, তোর অসভ্য...বর্বর... উজির এ আযমদের ছোঁড়া বিমান হামলায়,যত্রতত্র কুকুরের মত পড়ে থাকা হাজারো শিশুর মৃতদেহের স্যাটেলাইট চিত্র!
ভগবানের ঘর থেকে চুরি করা জুতোজোড়া পায়ে, ঠাকুরপুজোর আড়ালে লুকোনো উগ্রবাদ!
আত্মঘাতী বিস্ফোরণে, জনাকীর্ণ মসজিদে উড়ে যাওয়া নিষ্পাপ খুলিগুলো হতে বের হওয়া রঙে, রক্তাক্ত জায়নামাজ!
ধর্মীয় বিভক্তির ফাদে ফেলে, ফায়দা লুটা কতিপয় সুশীল সমাজের মুখোশ ছিড়ে................
শেষমেষ মানবতা কই ??
বিবেকের ঠোট চুষে, মমতা বিকিয়ে বিপথগামী হয়ে উঠা বেশকিছু নেশাখোর শরাবী মুখ,বিকলাঙ্গ তরুণ সমাজ........
চােখেমুখে অজস্র স্বপ্ন নিয়ে, সার্টিফিকেট হাতে ঘুরতে থাকা যুবকের অনিশ্চিত ভবিষ্যত..
প্রতিনিয়ত নিয়ম করে সময় বেধে দেওয়া প্রেয়সীর, ওষ্ঠ চুম্বনে ইতঃস্তত করা ছেলেটার কাছে নিয়ম করে প্রতিরাতে করা কারো শেষ ফোনকল.................
এতসব বিকৃতির ভিড়ে, সভ্যতা সভ্যতা বলে চিৎকার করে কি লাভ ??
সভ্যতা,
জমাটবাধা থুঁথু চেটে খেয়ে, বুকের উপর দাড়িয়ে দম বন্ধ করে দিয়ে বলিস......ভালোবাসি!
মাইক্রোফোনের সামনে সমাজসেবক হয়ে, বাধ্য করা হাততালির লোভে,গমগমা গলায় নির্লজ্জের মত দু‘পৃষ্ঠা ধারাপাত আওড়ে সাধু সাজিস!
হাতে মুঠোভর্তি স্বাধীনতা তুলে দিয়ে, বন্দুকের নলের ডগায় শাষাস...................... চুপ!.....একদম চুপ!
আমি যখন চিৎকার করে বলতে যাই, অন্যের মত কিংবা ধর্মকে সম্মান করে নিজেরটাকে ভালোবাসলেই দূর হয়ে যাবে সব গোড়ামী,যখন বলি আক্রমণ করে ধার্মিক হওয়া যায়না।
ক্লান্ত হয়ে যখন বলি, সম্পর্কগুলোকে সম্মান করলেই জীবন সুন্দর হয়ে উঠে,যখন বলি রাজনীতিবিদ কিংবা সমাজসেবী হওয়ার আগে মানুষ হয়ে ওঠাটা বেশি জরুরী,
শেষমেষ যখন জানতে চাই, কবে ফুরোবে... মৃত্যুর মিছিল ??
তাড়াহুড়ো করে ছুটে আসে বন্দুকের নল....হাতে তৈরি গ্রেনেড.......
চুপ !.....একদম চুপ !!
সভ্যতা,
তুই কি জানিস বন্ধু?
আমি কিন্তু ঠিক ই বুঝতে পারি,
আমি চুপ হয়ে গেলে, তুই আরো অসভ্য হয়ে উঠবি !!!
(লোমান)