প্রতিষ্ঠানের ইতিহাস

বিদ্যালয়ের ইতিহাসঃ

কুমারপুর উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ঠাকুরগাঁও শহর হতে প্রায় ১২ কিলোমিটার পশ্চিম- উত্তরে সদর ভূল্লী উপজেলায় অবস্থিত। বিদ্যালয়টি ১৯৭০ সালে তৎকালীন জমিদার পরিবারের বেশ কিছু শিক্ষানুরাগী ব্যক্তির উদ্যোগে এবং প্রত্যক্ষ সহায়তায় স্থাপিত  হয় এবং প্রথমদিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে কার্য্যক্রম শুরু করে। পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সকল প্রকার শর্ত পূরণ সাপেক্ষে ১৯৮৭ সালে পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে।

উল্লেখযোগ্য দিকসমূহঃ
জেলা শহর থেকে বেশ খানিকটা দূরে, ছায়াঘেরা মনোরম পরিবেশের প্রত্যন্ত একটি গ্রামের অপেক্ষাকৃত দারিদ্রে জর্জরিত পরিবারগুলির মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে আগামী বিশ্বের যোগ্য সেনা করে শিক্ষার্থীদের গড়ে তোলাটাই বিদ্যালয়টির মিশন & ভিশন। বিদ্যালয়টিতে সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্বাবধানে বর্তমানে ৭০০+ শিক্ষার্থী অধ্যয়ন করছে।

অবকাঠামোগত দূর্বলতা, প্রযুক্তির স্বল্পতা, দারিদ্রসহ নানাবিধ সীমাবদ্ধতা সত্বেও শুরু থেকেই বিদ্যালয়টির শিক্ষার্থীরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করছে।

তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার যুগে স্থানীয় বিদ্যানুরাগীসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয়ে রুপান্তর করাটাই আমাদের মূল চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের ঝড়ে পড়া কমিয়ে, গুণগত শিক্ষার প্রসারের মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায়, মেধা ও মননে সৃজনশীল-দক্ষ জনশক্তি তৈরিতে আমাদের অনিঃশেষ প্রয়াস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।