সভাপতির বানী

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বহির্বিশ্বের সাথে সমানভাবে তাল মিলিয়ে, আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে একঝাঁক যোগ্য ও শাণিত, মেধা ও মননে সৃজনশীল তরুণ প্রজন্ম উপহার দেয়ার মহান সংকল্পকে বুকে গেঁথে, প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে কায়মনে কাজ করে যাচ্ছে একেবারে মফস্বলের এই বিদ্যাপিঠটির সাথে সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তি। আধুনিক তথ্যনির্ভর বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী প্রযুক্তিতে হয়ে উঠবে চৌকস এবং মুঠোয় পুরে নিবে পুরো বিশ্ব। তারই ধারাবাহিকতায় জামালপুর উচ্চ বিদ্যালয় সকল সীমাবদ্ধতাকে দূর করে, তথ্য-প্রযুক্তি নির্ভর ওয়েবসাইটের সূচনা করেছে এবং সকল দাপ্তরিক কাজের অগ্রগতিসহ প্রয়োজনীয় সেবা অনলাইনে প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতেও এই বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে বিদ্যালয়টির সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী। আমি এই বিদ্যালয়টির সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ।


  মোঃ সাদ্দাম হোসেন,
          সভাপতি
 (কুমারপুর উচ্চ বিদ্যালয়)
উপজেলা নির্বাহী অফিসার
       ভূল্লী, ঠাকুরগাঁও