মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের স্মার্ট ও ডিজিটাল সেবা কাঠামোর সাথে সমন্বয় রেখে আমাদের বিদ্যালয়টিকে একটি প্রযুক্তি নির্ভর ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কুমারপুর উচ্চ বিদ্যালয় দীর্ঘ প্রায় পাঁচ যুগ ধরে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। একটি উন্নত, সমৃদ্ধ ও আলোকিত জাতি গঠনে মানসম্মত আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের রয়েছে একঝাঁক অভিজ্ঞ, মেধাবী ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী। শ্রেণীকক্ষের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে আমরা খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দিয়ে থাকি। আমাদের অভিজ্ঞ শিক্ষকবৃন্দের নিবিড় পর্যবেক্ষণ ও সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। এছাড়া প্রতি বছর অত্যন্ত আনন্দঘন পরিবেশে আয়োজিত ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’ শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও সুস্থ প্রতিযোগী মানসিকতা গড়ে তুলতে দারুণ ভূমিকা রাখছে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের যৌথ প্রচেষ্টায় পড়ালেখার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও কুমারপুর উচ্চ বিদ্যালয়ের অর্জনের এই ধারা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
কুমারপুর উচ্চ বিদ্যালয়ের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ।
মোঃ ইলিয়াস আলী
প্রধান শিক্ষক,
কুমারপুর উচ্চ বিদ্যালয়
ভূল্লী, ঠাকুরগাঁও।
