কুমারপুর উচ্চ বিদ্যালয়
নোটিশ
বিষয়: বিদ্যালয় লাইব্রেরির জন্য বই উপহার প্রসঙ্গে
কুমারপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও সুধীজনদের জানানো যাচ্ছে যে, আমাদের বিদ্যালয় লাইব্রেরিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বই সংগ্রহের একটি উদ্যোগ নেওয়া হয়েছে।
যাঁরা লাইব্রেরিতে বই দান করতে চান, তাঁরা যেকোনো বিষয়সমূহের মানসম্মত বই উপহার হিসেবে দিতে পারেন:
যেমন:
- গল্প,
- কবিতা ও উপন্যাস
- ইসলামী সাহিত্য,
- বাংলা তাফসির,
- বাংলা হাদিস
- হাদিসের গল্প ও নৈতিক শিক্ষণীয় বই
- বিজ্ঞান, মহাকাশ ও তথ্যপ্রযুক্তি
- ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক বিশ্লেষণ জীবনী, স্মৃতিকথা ও সাক্ষাৎকার সাধারণ জ্ঞান,
- বিশ্বকোষ ও অভিধান
- ভ্রমণকাহিনী ও ভূগোল
- আত্মউন্নয়ন ও অনুপ্রেরণামূলক বই
- কিশোর সাহিত্য,
- কমিকস ও গোয়েন্দা কাহিনী
- যেকোনো মানসম্মত শিক্ষণীয় ও রেফারেন্স বই
আমাদের শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে এবং পাঠাভ্যাস গড়ে তুলতে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে,
মো: ইলিয়াস আলী
প্রধান শিক্ষক
কুমারপুর উচ্চ বিদ্যালয়
ভূল্লী, ঠাকুরগাঁও
